এমসিকিউ পরীক্ষা দিয়েই দ্বাদশে উঠবে ঢাকা কলেজ শিক্ষার্থীরা

২৮ জুলাই ২০২০, ০৪:৪৯ PM

করোনা পরিস্থিতিতে উচ্চমাধ্যমিক শ্রেণীর পাঠ্য কার্যক্রম গতিশীল রাখতে অনলাইনে এমসিকিউ (বহুনির্বাচনী) পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমে একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। রোববার ঢাকা কলেজের একাডেমিক কাউন্সিলের অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার।

তিনি বলেন, সভায় একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালনা করা এবং উচ্চ মাধ্যমিকসহ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাস চলমান থাকার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনলাইনে পরীক্ষা নেয়ার বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য গঠিত নিবিড় পর্যবেক্ষণ কমিটিকে (নিপক) দায়িত্ব দেয়া হয়েছে।

এ বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য গঠিত কলেজের নিবিড় পর্যবেক্ষণ কমিটির প্রধান ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস বলেন, একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী হবে। তবে ঢাকা কলেজে শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা কলেজ কর্তৃপক্ষ নির্ধারণ করে দেবে।

এছাড়াও অনলাইনে পরীক্ষা গ্রহণের বিষযটি দ্রুতই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, অনলাইনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ঐ সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ। এছাড়া উপাধ্যক্ষ প্রফেসর এ টি এম মইনুল হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদারসহ বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬