ঢাবি অর্থনীতি বিভাগের নতুন চেয়ারম্যান এম এম আকাশ

২৮ জুলাই ২০২০, ০৩:৫৯ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের নতুন চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক ড. এম এম আকাশ। সোমবার বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ড. শফিক উজ জামানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। নতুন চেয়ারম্যানকে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা শুভেচ্ছা জানিয়েছেন।

করোনার কারণে গত ২০ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষাণা করা হয়। বর্তমানে অনলাইনে চলছে বিভিন্ন বিভাগের ক্লাস। তবে প্রশাসনিক কাজে অফিস খোলা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই অধ্যাপকের মূল আগ্রহের বিষয় গ্রামীণ আর্থসামাজিক ব্যবস্থা, দারিদ্র্যের রাজনৈতিক অর্থনীতি এবং একবিংশ শতকের সমাজতন্ত্র।

তাঁর উল্লেখযোগ্য বই সমূহের মধ্যে- ভাষা আন্দোলনের শ্রেণীভিত্তি ও রাজনৈতিক প্রবণতাসমূহ, বাংলাদেশের অর্থনীতি: অতীত-বর্তমান ও ভবিষ্যৎ, বাংলাদেশের অর্থনীতি এবং Poverty Reduction Strategies of the International Development Community: The scope for structural change।

মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির প্রথম পরিচালনা বোর্ডের সদস্য ছিলেন। বর্তমানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যুরো অব ইকোনমিক রিসার্চের চেয়ারম্যান, বিআইডিএসের সিনিয়র ফেলো, বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-৪১) প্রণয়নের লক্ষ্যে গঠিত বিশেষজ্ঞ প্যানেলের সদস্য। আজীবন সদস্য, বাংলা একাডেমি ও অর্থনীতি সমিতি।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬