নারী ভূমি ও ক্ষমতা নিয়ে কথা বলবেন ঢাবির ড. সাদেকা হালিম

২৮ জুলাই ২০২০, ০১:১৬ PM

নভেল করোনা ভাইরাসের ভয়াবহতায় বিপর্যস্ত স্বাভাবিক জন-জীবন। সংকটকালে সমসাময়িক নানা বিষয়ে চিন্তা আর আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা চলমান রাখার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক গবেষণা গ্রুপ (Social Research Group) নিয়েছে ভিন্নধর্মী উদ্যোগ।

ভার্চুয়াল আলোচনার প্লাটফর্ম জুমে দেশ-বিদেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও সমসাময়িক চিন্তাবিদদের যুক্ত করে তারা ওয়েব সেমিনার (ওয়েবনার) এর আয়োজন করছে। সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে। আলোচনার ভিডিও শেয়ার করা হচ্ছে ইউটিউব ও গ্রুপের ফেসবুক পেজে।

ওই ওয়েব সেমিনার চলাকালে সেখানে যুক্ত হতে পারছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিক, গবেষক ও এনজিও কর্মী। তাদের বিভিন্ন প্রশ্ন/ মতামত তারা উত্থাপন করতে পারছেন আলোচকদের কাছে।

আয়োজকরা মনে করেন, এই আলোচনা থেকে শিক্ষার্থীদের চিন্তার নতুন দ্বার উন্মোচিত হবে। বর্তমান সময়ে এধরনের অনেক ওয়েবনার দেখা গেলেও সেগুলো ঢাকা কেন্দ্রিক হওয়ায় মফশ্বল শহরগুলোর তেমন প্রতিনিধিত্ব থাকে না।

নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় ওয়েব সেমিনার (ওয়েবনার)-এর ২১ তম পর্বে ‘নারী, ভূমি, ও ক্ষমতা: প্রেক্ষিত এশিয়া’ শীর্ষক আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. সাদেকা হালিম।

এছাড়া বাংলাদেশের প্রেক্ষিতে নারীরা কোন অবস্থানে আছেন সে বিষয়ে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করবেন বলে আয়োজকরা আশা করছেন। ওয়েবনারের মডারেটর হিসেবে থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক গবেষণা গ্রুপের (Social Research Group) সমন্বয়ক এবং এই বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহা।

এই ওয়েবিনারটি আজ মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সময় রাত নয়টায় অনুষ্ঠিত হবে। ওয়েবনারে যুক্ত হয়ে প্রশ্ন উত্থাপন ও প্রাসঙ্গিক বিষয়ে মতামত প্রদান অথবা জিজ্ঞাসা করতে নিন্মোক্ত জুম (Zoom) লিংক ব্যবহার করতে হবে। জুম (Zoom) লিংক: https://bdren.zoom.us/j/67725371662

ওয়েবিনারটি পরবর্তীতে নিম্নোক্ত লিংকসমূহ হতে দেখা যাবে।

ইউটিউব লিংক: https://www.youtube.com/channel/UCYZpttG_itEAN7Sm1Tt2nmw?view_as=subscriber।

ফেসবুক লিংক: https://www.facebook.com/socialresearchgroup 

(বিজ্ঞপ্তি)

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬