না ফেরার দেশে জাবি অধ্যাপক মোজাম্মেল হক চৌধুরী

২৭ জুলাই ২০২০, ০৭:২৩ PM
অধ্যাপক ড. মোজাম্মেল হক চৌধুরী

অধ্যাপক ড. মোজাম্মেল হক চৌধুরী © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক চৌধুরী মারা গেছেন। এর আগে তিনি দীর্ঘদিন থেকে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তার স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ সোমবার অস্ট্রেলিয়ার সিডনিতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবদুস সালাম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

তার মৃত্যুতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। এক শোক বার্তায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর অকাল প্রয়াণে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।

উপাচার্য বলেন, তার প্রয়াণে বিশ্ববিদ্যালয় ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে যে অবদান রেখে গেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। এসময় প্রয়াত ড. মোজাম্মেল হক চৌধুরীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার আত্মার শান্তি কামনা করেন উপাচার্য।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬