ঢাবিতে বিএনপির এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে ছাত্রলীগ

০১ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩১ PM
শোডাউন দিয়ে কেন্দ্রে ডুকছে ছাত্রলীগ

শোডাউন দিয়ে কেন্দ্রে ডুকছে ছাত্রলীগ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এনেক্স ভবনে ভোট কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের মারধর বের করে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ শনিবার দুপুর একটার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর নেতৃত্বে ওই কেন্দ্রে প্রবেশ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় বিএনপির এজেন্টদের মারধর করে বের দেয়া হয় বলে অভিযোগ করেন ঢাবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদাদলের আহবায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। এ ব্যাপারে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এনেক্স ভবন থেকে বিএনপির এজেন্টদের পিটিয়ে বের করে দিয়েছে ছাত্রলীগ। লাঠিসোটা নিয়ে গিয়ে তাদেরকে বের করে দেন। এরই ফলে ঢাবির ৪টি কেন্দ্রে বিএনপির আর কোনও এজেন্ট নেই।

জানা যায়, দুুপর দুপুর একটার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, জগন্নাথ হল ছাত্র সংসদের জিএস কাজল দাস, জগন্নাথ হল ছাত্রলীগের বিতর্ক বিষয়ক সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার জয়ের নেতৃত্বে ২০-৩০ জন ছাত্রলীগ কর্মী ওই কেন্দ্রে প্রবেশ করে। পরে সেখানে থাকা বিএনপির এজেন্টদের মারধর বের করে দেয়া হয়।

প্রসঙ্গত, আজ শনিবার সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত ঢাকার দুই সিটির ভোট গ্রহণ চলবে। ঢাবি ক্যাম্পাসের উদয়ন স্কুল, কার্জন হল, এনেক্স ভবন এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝু…
  • ২৩ আগস্ট ২০২৬
বিডিজবসের ৬০ লাখ সিভি ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন
  • ২৩ আগস্ট ২০২৬
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন
  • ২৩ আগস্ট ২০২৬
অভিযুক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা
  • ২৩ আগস্ট ২০২৬
প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে লোডশেডিং শিডিউল দিল বুয়েট
  • ২৩ আগস্ট ২০২৬
বাজারে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রতি টুকরো ১০০ টাকা,…
  • ২৩ আগস্ট ২০২৬