ডাকসু নির্বাচন-২০১৯

রাশেদকে বিজয়ী ঘোষণা করে ঢাবির চিঠি

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ PM
মোহাম্মদ রাশেদ খাঁন

মোহাম্মদ রাশেদ খাঁন © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক জিএস গোলাম রাব্বানীর প্রার্থীতা বাতিল হওয়ায় ২০১৯ সালের ডাকসু নির্বাচনে এ পদে মোহাম্মদ রাশেদ খাঁনকে বিজয়ী ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (০২ সেপ্টেম্বর) ঢাবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি রাশেদ খাঁনকে পাঠানো হয়েছে।

চিঠিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে,‘আইন উপদেষ্টার মতামতের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন-২০১৯ এর গোলাম রাব্বানীর এম.ফিল ভর্তি বাতিল হওয়ায় তার সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীতা ও পদ বাতিল করা হলো এবং পরবর্তী সর্ব্বোচ ভোট প্রাপ্ত প্রার্থী হিসেবে আপনাকে (মোহাম্মদ রাশেদ খাঁন) উক্ত মেয়াদের জন্য সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী ঘোষণা করা হলো।’

এপিএলের ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার
  • ১২ অক্টোবর ২০২৬
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ৮ নভেম্বর …
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬