জুলাই ও হাদী নিয়ে পোস্ট দিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, নিরাপত্তা চাইলেন রাবির দুই শিক্ষার্থীই

১৩ আগস্ট ২০২৬, ০৩:৫০ PM
মো. সিফাত হোসেন ও ফাহিম ফারুকি

মো. সিফাত হোসেন ও ফাহিম ফারুকি © টিডিসি ফটো

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘জুলাই ব্যবসায়ী’ ও ‘হাদী ব্যবসায়ী’ উল্লেখ করে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। একে অপরের বিরুদ্ধে হুমকি ও হয়রানির অভিযোগ তুলে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেছেন তারা।

বুধবার (১২ আগস্ট) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সিফাত হোসেন এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন। এরপর আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) একই বিভাগের শিক্ষার্থী ও ‘মঞ্চ ২৪’-এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকীও সিফাতের বিরুদ্ধে পাল্টা লিখিত অভিযোগ দিয়েছেন।

সিফাতের অভিযোগ, কয়েক দিন আগে তিনি নিজের ফেসবুক প্রোফাইলে ‘জুলাই ব্যবসায়ী ও হাদী ব্যবসায়ী’ উল্লেখ করে একটি পোস্ট দেন। তার দাবি, ওই পোস্টে কোনো নির্দিষ্ট ব্যক্তি, সংগঠন বা পেজের নাম উল্লেখ করা হয়নি। তবে পোস্টটি দেওয়ার পর থেকেই তিনি বিভিন্নভাবে হুমকি পেতে শুরু করেন।

লিখিত অভিযোগে সিফাত দাবি করেন, ফাহিম ফারুকী তাকে ১০ লাখ টাকার মানহানি মামলা করার কথা বলেন। এ বিষয়ে জানতে চাইলে তাকে নানাভাবে হুমকি দেওয়া হয়। হাদী ব্যবসায়ীদের নিয়ে সমালোচনা করায় তাকে ‘যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে’ বলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়া ডিজিএফআই ও এনএসআইকে দিয়ে বাসা থেকে তুলে নেওয়া এবং ‘বর্তমান প্রশাসন আমার পকেটে’ এমন বক্তব্য দেওয়ার অভিযোগও করেন সিফাত।

জানতে চাইলে অভিযোগের বিষয়ে ফাহিম ফারুকী সিফাতের দাবি অস্বীকার করে বলেন, তিনি আমাকে হুমকি দিয়েছেন। বিষয়টি আমি প্রশাসনকে অবহিত করেছি। যেহেতু বর্তমান সময়ে আমি একজন ঝুঁকিপূর্ণ নাগরিক এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তাই বিষয়টি প্রশাসনের নজরে আনা প্রয়োজন বলে মনে করেছি। প্রশাসন বিষয়টি অবগত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তা সমাধান করেছে।

অন্যদিকে, আজ বৃহস্পতিবার প্রক্টরের কাছে দেওয়া লিখিত অভিযোগে ফাহিম ফারুকী দাবি করেন, সিফাত হোসাইন সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ, মানহানিকর ও চরিত্রহননমূলক বক্তব্য দিয়েছেন এবং তাকে আক্রমণ বা ক্ষতির হুমকি দিয়েছেন। এতে তিনি ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।

ফাহিম লিখিত অভিযোগে আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও নাগরিক বিষয়ে সক্রিয় এবং আধিপত্যবাদবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে প্রকাশ্যে সম্পৃক্ত থাকায় এর আগেও বিভিন্ন ধরনের হুমকি ও নিরাপত্তাজনিত উদ্বেগের মুখোমুখি হয়েছেন। সিফাতের সঙ্গে পূর্বে শ্রেণিকক্ষে মতবিরোধের ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

অভিযোগের ভিত্তিতে ফাহিম প্রক্টরের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত, সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনা এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে নিজের নিরাপত্তা নিশ্চিত করারও আবেদন করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, সিফাত লিখিত অভিযোগ দিয়েছে। আমরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। আসল ঘটনা কী, তা দুজনের বক্তব্যের মাধ্যমে যাচাই করার চেষ্টা করছি। আজ ফাহিম ফারুকীও অন্য একজনের মাধ্যমে একটি অভিযোগ দিয়েছে। সে বর্তমানে রাজশাহীর বাইরে আছে। রাজশাহীতে ফিরলে দুজনকেই ডাকা হবে। এরপর তাদের বক্তব্য শুনে বিষয়টি আরও স্পষ্টভাবে জানা যাবে।

মিশরের জনপ্রিয় টিভি উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একাই নদীর আবর্জনা পরিষ্কার করে ভাইরাল যুবক, পেলেন ডাচ কোম্প…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজেহাসপাতালে  ৪ হাজার রোগীর জন্য ১৫ লিফট…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি হিসেবে বাবার নিজ জেলায় প্রথম সফর নিয়ে আবেগঘন পোস…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9