রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে রাজু ভাস্কর্যে অনশন

২৩ জুলাই ২০২৬, ০৭:০২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৬, ০৭:০৬ PM
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে রাজু ভাস্কর্যে অনশন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে রাজু ভাস্কর্যে অনশন © সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবরের মধ্যে ‘মঞ্চ-২৪’ একটি সংগঠনের নেতাকর্মীরা তাঁর গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেছেন। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল ৫টা থেকে এই অনশনে বসেন তারা।

অনশনে মঞ্চ-২৪ এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, সাহাবুদ্দিন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তিনি আওয়ামী লীগের এক্সটেনশন। আজকে এটাই প্রমাণিত হয়েছে, তিনি শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে দেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তাই তাকে অপসারণ করে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। কারণ জুলাই গণঅভ্যুত্থানে যেসব মানবতাবিরোধী অপরাধ হয়েছে তার প্রতিটি পৃষ্ঠপোষকতা করেছেন তিনি। তাই আজকে রাতের মধ্যে তাকে গ্রেপ্তার করতে হবে।

রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন আগামী শনিবারের (২৫ জুলাই) মধ্যে পদত্যাগপত্রে স্বাক্ষর করবেন বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। আর এই পদত্যাগের মধ্যদিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধ্যায়ের অবশেষে সমাপ্তি ঘটতে যাচ্ছে। সূত্র জানায়, সরকারের উচ্চ মহল থেকে রাষ্ট্রপতিকে ইতোমধ্যেই জানিয়ে দেয়া হয়েছে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করার কথা।

বলা হয়েছে ২৫ জুলাইয়ের আগেই তিনি যেন এই পদত্যাগপত্রে সই করেন। অর্থাৎ এবারের ৫ আগস্টের আগেই দেশ একজন নতুন রাষ্ট্রপতি পেতে যাচ্ছে।  

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
রাবির ফুটবল টুর্নামেন্টের শেষ ১৬ তে গণযোগাযোগ ও সাংবাদিকতা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন: গুগল ফরমে সমস্যা হলে যা করবেন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পলমল গ্রুপ, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬