ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

২৩ জুলাই ২০২৬, ১২:২৩ PM
শাহবাগ থানা

শাহবাগ থানা © সংগৃহীত

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল ও গিয়াস উদ্দিন আবাসিক এলাকার মাঝামাঝি ফুটপাত থেকে এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে বাজারের ব্যাগ দিয়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতককে উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক জানান, ওই নবজাতক আগেই মারা গেছে।

এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তারক কুমার হালদার গণমাধ্যমকে জানান, রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে এ এফ রহমান হল ও গিয়াস উদ্দিন আবাসিক এলাকার মাঝামাঝি জায়গার ফুটপাত থেকে ওই নবজাতককে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই সময় নবজাতক একটি সাদা বাজারের ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করছি কেউ মৃত অবস্থায় নবজাতকটিকে সেখানে ফেলে গেছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। সেই সঙ্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

রাজু ভাস্কর্যে আত্মহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি শ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬