গুলশানে ঢাবির আওয়ামীপন্থী অধ্যাপকের ‘বাসার ছাদ থেকে পড়ে’ গৃহকর্মীর মৃত্যু

২১ জুলাই ২০২৬, ১০:৫৯ PM
মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মরদেহ উদ্ধার করেছে পুলিশ © ফাইল ফটো

রাজধানীর গুলশানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওয়ামীপন্থী নীলদলের এক অধ্যাপকের ‘বাসার ছাদ থেকে পড়ে’ গৃহকর্মীর মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ। সোমবার (২০ জুলাই) বিকালে গুলশান ২ নম্বরের ৮৪ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ওই অধ্যাপকের নাম ড. সাবিতা রেজোয়ানা রহমান, তিনি অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক। নিহত গৃহকর্মীর নাম স্বপ্না (২০)।

গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ছাদ থেকে পড়ার পর গুরুতর আহত অবস্থায় স্বপ্নাকে প্রথমে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

মরদেহটি মর্গে নিয়ে যান গুলশান থানার কনস্টেবল সাগর আহমেদ। তিনি বলেন, ময়নাতদন্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

হাসপাতালের নথি অনুযায়ী, স্বপ্নার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামে। তার বাবা মো. সাদেক এবং মা মোছা. এলেনা। ঘটনার বিষয়ে অধ্যাপক সাবিতা রেজোয়ানা রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬