‘সত্যিকার অর্থে তাকওয়া না থাকলে ধর্মভিত্তিক রাজনীতি থেকে শত হাত দূরে থাকাই ভালো’

২১ জুলাই ২০২৬, ১০:০৮ PM , আপডেট: ২১ জুলাই ২০২৬, ১০:১০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য ড. মো. সালেহ হাসান নকিব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য ড. মো. সালেহ হাসান নকিব © ফাইল ফটো

কারো ভেতর যদি সত্যনিষ্ঠতা না থাকে, সত্যিকার অর্থে তাকওয়া না থাকে, তাহলে তার ধর্মভিত্তিক রাজনীতি থেকে শত হাত দূরে থাকাই ভালো এমন মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য ড. মো. সালেহ হাসান নকিব। আজ মঙ্গলবার (২১ জুলাই) রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি লিখেন, ডান, বাম, মধ্য কোনোটাতেই এলার্জি নেই। স্বাচ্ছন্দ্যে মিশেছি সবার সঙ্গে। কিছু জিনিস শিখেছি। ভাল-মন্দ বাছবিচার না করেই বলছি। সবচেয়ে কঠিন ধর্মভিত্তিক রাজনীতি। একটা মোরাল হাই-গ্রাউন্ড ধরে রাখতে হয়। এটা যে কারো কাজ না। না পারলে, ধর্ম নষ্ট হয়, দল নষ্ট হয়, দেশ নষ্ট হয়।

তিনি আরও লিখেন, এরপর কঠিন বাম রাজনীতি। প্রগতিশীলতা মুখের কথা নয়। ছোট মন নিয়ে প্রগতিশীলতা হয় না। কুয়ার ব্যাং প্রগতিশীল হয় না। প্রতিক্রিয়াশীল হয়। মধ্যপন্থি রাজনীতি তুলনামূলক সহজ। যদিও ভারসাম্য রাখাটা একটা বড় চ্যালেঞ্জ। প্রায়ই পারে না।

সাবেক উপাচার্য লিখেন, কারো ভেতর যদি সত্যনিষ্ঠতা না থাকে, সত্যিকার অর্থে তাকওয়া না থাকে, তাহলে তার ধর্মভিত্তিক রাজনীতি থেকে শত হাত দূরে থাকাই ভালো। দিন শেষে পোষাবে না।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬