চবির হলের খাবারে মিলল নারীর ছবিসদৃশ স্টিকার, ক্ষোভ শিক্ষার্থীদের

০৯ জুলাই ২০২৬, ০৪:৪৩ PM
খাবারে নারীর ছবিসদৃশ স্টিকার

খাবারে নারীর ছবিসদৃশ স্টিকার © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছেলেদের আবাসিক শাহজালাল হলের দুপুরের খাবারে এক নারীর ছবিসদৃশ স্টিকার পাওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে হলের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে খাবার খাওয়ার এক পর্যায়ে নিজের খাবার প্লেটে ওই ছবিটি খুঁজে পান বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী হৃদয় মিয়া।

ভুক্তভোগী হৃদয় মিয়া বলেন, দুপুরে রুম থেকে বেরিয়ে হলের ডাইনিংয়ে খাবার খেতে যাই। এসময় মাছের বাটি প্লেটে ঢালতে গিয়ে স্টিকারসদৃশ ডিজাইন করা এক নারী ছবি দেখতে পাই। 

বিষয়টি তাৎক্ষণিক ডাইনিংয়ের ম্যানেজারকে জানালে তিনি বলেন, রান্নার জন্য আনা ম্যাজিক মসলায় নাকি এটি ছিল। এই বলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে চবির শাহজালাল হল সংসদের ভিপি আলাউদ্দিন সন্দীপী বলেন, বিষয়টি আমি দেখেছি। রাতে হল সংসদ ও চাকসুর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া সম্পাদকের সমন্বয়ে বিষয়টি নিয়ে বসব এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আর তাছাড়া খাবারের মানের উন্নতি না হওয়ায় পুরোনো ম্যানেজারকে বাদ দিয়ে নতুন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে। এরকম যেকোনো কিছুর প্রয়োজন হলে আবার সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি নিয়ে জানতে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ খালিদ আফজালকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬