সমালোচনার পর নোটিশে ‘কালেমা’ বদলে যা লিখল জাবি প্রশাসন ‎

০৩ জুলাই ২০২৬, ১২:৫৯ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীদের দেওয়া কারণ দর্শানোর নোটিশ সংশোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সমালোচনার পর নোটিশে ব্যবহৃত ‘কালেমা খচিত পতাকা’ শব্দবন্ধের পরিবর্তে ‘তালেবানী পতাকা’ উল্লেখ করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২ জুলাই) তদন্ত কমিটির আহ্বায়ক ও হলের ওয়ার্ডেন অধ্যাপক ড. মীর ফেরদৌস হোসেন স্বাক্ষরিত সংশোধিত নোটিশে বলা হয়, গত ২৭ জুন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের তৃতীয় তলার ‘এ’ ব্লকের ৩০২ নম্বর কক্ষের বারান্দায় একটি ‘তালেবানী পতাকা’ টানানো দেখা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
‎
‎ওই কক্ষে অবস্থানরত চার শিক্ষার্থী লোক প্রশাসন বিভাগের ৫০তম ব্যাচের মোহাম্মদ রাকিব, রসায়ন বিভাগের ৫২তম ব্যাচের গিয়াসউদ্দিন সুমন, রসায়ন বিভাগের ৫৩তম ব্যাচের আরিফ হাসনাত শামীম এবং সিএসই বিভাগের ৫৫তম ব্যাচের সাদ আব্দুর রহমানকে পৃথক কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তাদের আগামী ৫ জুলাই সকাল ১০টার মধ্যে লিখিত বক্তব্য জমা দিতে বলা হয়েছে।
‎
‎এর আগে একই ঘটনায় জারি করা নোটিশে পতাকাটিকে ‘কালেমা খচিত পতাকা’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে হল প্রশাসন সংশোধিত কারণ দর্শানোর নোটিশ জারি করে।
‎

দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
  • ১৩ অক্টোবর ২০২৬
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
ওজন কমানোর পাশাপাশি লিভার ভালো রাখতে খেতে পারেন ৩ ধরনের প্র…
  • ১৩ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রবঞ্চিত অনশনকারীদের আবেদন দিতে বলল অধিদপ্তর, হতে পা…
  • ১৩ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬