ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন ডা. ডোনার

০২ জুলাই ২০২৬, ১০:৪৬ PM
অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার

অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার © টিডিসি সম্পাদিত

বিশিষ্ট নাগরিক কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) চেয়ারম্যান ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। গতকাল বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত সিনেটের বার্ষিক অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ২৩ (১) (এইচ) অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশিষ্ট নাগরিক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সদস্য মনোনীত হয়েছেন।

জানা গেছে, গত সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক সিনেট অধিবেশনে সিনেট সদস্যদের সম্মতিক্রমে সদস্য মনোনীত হন তিনি।

প্রথমে অধ্যাপক ডোনারকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করার দাবি জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সিনেট সদস্য অধ্যাপক লুৎফর রহমান। তার এই প্রস্তাবে সমর্থন জানিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান অধ্যাপক ডোনারকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করার আহ্বান জানান।

এ সময় বেশ কয়েকজন সিনেট সদস্য তার এই বক্তব্যের সমর্থন জানালে উপাচার্য ও সিনেট চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম তাকে সিন্ডিকেট সদস্য হিসেবে ঘোষণা দেন।

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9