রাবি অধ্যাপক এস এম আব্দুছ ছালাম আর নেই

০২ জুলাই ২০২৬, ১০:১৭ PM , আপডেট: ০২ জুলাই ২০২৬, ১০:৪৭ PM
অধ্যাপক এস এম আব্দুছ ছালাম

অধ্যাপক এস এম আব্দুছ ছালাম © টিডিসি ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আরবি বিভাগের অধ্যাপক ড. এস এম আব্দুছ ছালাম মারা গেছেন। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন। 

জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক শোকবার্তায় বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আরবি বিভাগের অধ্যাপক ড. এস এম আব্দুছ ছালাম (৬১) ইন্তেকাল করেছেন। তিনি ১৯৯১ সালে রাবি আরবি বিভাগ ও ইসলামিক স্টাডিজ বিভাগে আরবি বিষয়ের প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি অধ্যাপনা ছাড়াও বিভাগের সভাপতিসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর কয়েকটি গ্রন্থ ও বেশ কিছু প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি রাবি আরবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বরত ছিলেন।

শোকবার্তায় বলা হয়, তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ শোক প্রকাশ করেছেন। তাঁরা রাবিতে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে মরহুমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ফুলবাড়ীয়ার সন্তোষপুর বনে ইকো পার্কের প্রতিবাদে মানববন্ধন
  • ১৯ আগস্ট ২০২৬
আইসিইউ-ভেন্টিলেটর নয়, হাম ঠেকানোর একমাত্র সমাধান টিকা: স্বা…
  • ১৯ আগস্ট ২০২৬
ডিনস অ্যাওয়ার্ডজয়ী প্রজ্ঞা এবার যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স…
  • ১৯ আগস্ট ২০২৬
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
  • ১৯ আগস্ট ২০২৬
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা বন্ধে কঠোর ব্যবস্থা চায…
  • ১৯ আগস্ট ২০২৬
বাংলাদেশে আদিবাসী নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী…
  • ১৯ আগস্ট ২০২৬