কিউএস র‌্যাঙ্কিংয়ে ক্রমাগত পেছাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

১৮ জুন ২০২৬, ০৪:৪৬ PM
কিউএস র‌্যাঙ্কিং ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান

কিউএস র‌্যাঙ্কিং ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান © টিডিসি ফটো

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ২০২৭ সালের বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত এই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মোট ১৩টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। এরমধ্যে আটটি সরকারি বিশ্ববিদ্যালয়, চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বাকি একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এবার র‌্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের ১ হাজার ৫০৪টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে।

বিশ্বসেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়ে এবারও দেশসেরা তালিকায় অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তবে সর্বশেষ গত তিন বছরের হিসাবে দেখা গেছে, ক্রমাগতভাবে র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

গতবার কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে (২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৫৮৪তম। সে হিসেবে এবার র‌্যাঙ্কিংয়ে ১৬ ধাপ পিছিয়েছে।

বিশ্বের অন্যতম ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ের এই সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে ভালো অবস্থানে ছিল ২০২৫ সালের র‌্যাঙ্কিংয়ে। সেবার প্রথমবারের মতো ৬০০–এর নিচে স্থান করে নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্বে অবস্থান ছিল ৫৫৪তম।

এর আগে ২০২৪ সালের র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৬৯১-৭০০তম। ফলে পরের বছর ২০২৫ সালের র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে পরপর দুই বছর ক্রমাগতভাবে পিছিয়ে যাচ্ছে র‌্যাঙ্কিংয়ে।

প্রতিবছর জুন মাসে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং প্রকাশ করে আসছে কিউএস। এবার র‌্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের ১ হাজার ৫০৪টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে।

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা বিশু গ্যাংয়ের…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৪২তম বিসিএসের কর্মকর্তা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পর্যটনের নতুন সম্ভাবনা চর কুকরি-মুকরি, প্রকৃতির টানে বাড়ছে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬