ঢাবির আইবিএতে শিক্ষাসমাপনী, সনদ পেল এসিবিএ ব্যাচ-২১

১৪ জুন ২০২৬, ১০:১২ AM , আপডেট: ১৪ জুন ২০২৬, ১০:৩২ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) এসিবিএর ব্যাচ-২১–এর শিক্ষা সমাপ্তি ও সনদ বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকেরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) এসিবিএর ব্যাচ-২১–এর শিক্ষা সমাপ্তি ও সনদ বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকেরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর এসিবিএ ব্যাচ-২১-এর শিক্ষা সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিএর পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ।

এসিবিএ কোর্সের মডারেটর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং এমডিপি প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রিদওয়ানুল হক কোর্সের বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি অধ্যাপক ড. আবদুস সালাম অংশগ্রহণকারীদের এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে তাদের সফল কর্মজীবন গঠনে নেতৃত্ব, সততা এবং নিরন্তর আত্ম-উন্নয়নের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যুগোপযোগী কোর্স পরিচালনার জন্য তিনি আইবিএকে ধন্যবাদ জানান।

চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬