ঢাবিতে ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ

ঢাবিতে ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ জীবন ও সামাজিক বাস্তবতায় পুরুষতান্ত্রিক সমাজে নারী যেন বস্তু রূপে পরিনত। শ্রেণী ভেদে সামাজিক কাঠামোগুলো ভেঙে তৈরি হয়েছে এক অনিয়ন্ত্রিত অরাজকতার সামাজিক প্রেক্ষাপট। শক্ত হয়ে জন্ম নেয় ওঁত পেতে থাকা লালসার উন্মুক্ত ধর্ষক শ্রেণি। প্রশাসন ও বিচার বিভাগ আজ যেন নিরুপায়। জাতি ধর্ম নির্বিশেষে মুক্তি মেলেনি ৪ বছরের শিশুর।

দেশব্যাপি এমন বেড়ে উঠা ধর্ষণ-নিপীড়ণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য তানভীর হাসান সৈকতের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে শৈল্পিক প্রতিবাদ অনুষ্ঠিত হয়। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গন, ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গন ও কার্জন হলে শৈল্পিক প্রতিবাদ অনুিষ্ঠত হয়।

সরোজমিনে দেখা যায়, এই শৈল্পিক প্রতিবাদের মাধ্যমে, দেশব্যাপী বেড়ে উঠা ধর্ষণ নিপিরণের চিত্র, জীবন ও সামাজিক বাস্তবতায় পুুরুষতান্ত্রিক সমাজে নারী যে বস্তুরুপে পরিণত হয়েছে, একই সাথে বিচার বিভাগ যে আজ নিরুপায়় এই চিত্র টুকু ফুটিয়ে তোলা হয়েছে এই শৈল্পিক প্রতিবাদের মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত এর আহবানে শৈল্পিক প্রতিবাদে অভিনয় করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী মুন্নি, রায়হান, জিহাদ, সান্তা,পুনম সহ আরো অনেকে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা থেকে আমাদের এই শৈল্পিক প্রতিবাদ। আমি প্রতিবাদ এর নামকরণ করেছি ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ। এটি একটি প্রতিবাদের ভাষা। এই প্রতিবাদের মাধ্যমে আমরা চেষ্টা করেছি, আমাদের যে পুরুষতান্ত্রিক ভাবনা রয়েছে সেই ভাবনা থেকে বের হয়ে আসার।

 

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় ভুয়া প্রার্থী আটক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে কত শতাংশ ভোট পড়তে পারে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আইইউটি ভর্তি পরীক্ষা, যা জেনে রাখা ভালো
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শোরুম ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, পদ ২০, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যা : প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নগদের, লেনদেন ৪০ হাজার কোট…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬