ঢাবি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে দুর্জয়-মোস্তাকিম

২৩ মে ২০২৬, ১০:১৯ PM
দুর্জয় রায় ও মুহাম্মদ মোস্তাকিম

দুর্জয় রায় ও মুহাম্মদ মোস্তাকিম © সংগৃহীত

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দুর্জয় রায় ও সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ মোস্তাকিম নির্বাচিত হয়েছেন।

‘নূতন মাটিতে আসে ফসলেরই কাল, আঁধার পেরিয়ে আসে আগামী সকাল’—এই স্লোগান সামনে রেখে গত বৃহস্পতিবার ছাত্র ইউনিয়নের ঢাবি সংসদের ৩৬তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশন শুরু হয়। আজ শনিবার এ সম্মেলনের কাউন্সিল অধিবেশনের শেষ দিনে সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মেঘমল্লার বসু এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মাঈন আহমেদ। এতে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি তামজীদ হায়দার ও সহসভাপতি আসিফ জামান।

কাউন্সিলের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদকের প্রতিবেদন পেশ করা হয়। আগের কমিটি বিলুপ্তির পর বিষয় নির্বাচনী কমিটি গঠনের মাধ্যমে নির্বাচনী অধিবেশন শুরু হয়। অধিবেশনে কাউন্সিলরদের দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে দুটি পদ ফাঁকা রেখে ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান বিদায়ী সভাপতি মেঘমল্লার বসু।

নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন মধুসূদন কর্মকার, অর্থী আনজুম, ফাতিন ইশরাক ও সাব্বির হোসেন। সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন ইসরাত জাহান, ফাহিম ইনতিসার ও জোবায়ের ইবনে ইমাম এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মিশকাতুল মাশিয়াত।

টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ৮ নভেম্বর …
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬