ডুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভের ডাক

১৭ মে ২০২৬, ০৫:২৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগ নিয়ে শিক্ষার্থীদের ওপর করা হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। 

আজ রবিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেওয়া হয়। 

সেখানে বলা হয়, ডুয়েট ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রদল ও বহিরাগতদের হামলার  প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন ।
সময়: রাত ৭:৪৫ মিনিট।
স্থান: রাজু ভাস্কর্যের পাদদেশ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবালক হোসেনকে নিয়োগ দেয় সরকার। নিয়োগের প্রজ্ঞাপন জারি হলে সে রাতেই বিশ্ববিদ্যালয়ের ভেতর আন্দোলন শুরু করে একদল শিক্ষার্থী। সেটা পরবর্তীতে রক্তক্ষয়ী সংঘর্ষে রুপ নিলে অন্তত ১৮ জন আহত এবং এদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ডুয়েট মেডিকেল সেন্টারের ভর্তি হয়।

ঢাবি ছাত্রের ৮ তলা থেকে লাফের নেপথ্যে ‘প্রেম’, টিনশেডে বাঁচ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকে বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংব…
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬