ঢাবি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডক্টরেট ডিগ্রি প্রদানের গুজব, যা জানা যাচ্ছে

১৬ মে ২০২৬, ০১:৪০ PM , আপডেট: ১৬ মে ২০২৬, ০১:৪৭ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে-এমন একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টিকে গুজব ও ভিত্তিহীন বলে শনাক্ত করেছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ জানায়, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে এ নিয়ে ফেসবুকে একটি তথ্য ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, ঢাবি থেকে তাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। তবে অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালানো হলেও দেশের কোনো সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার তথ্য পাওয়া যায়নি।

ফ্যাক্টওয়াচ জানায়, গত মঙ্গলবার (১২ মে) ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক একটি কর্মশালার উদ্বোধন করতে ঢাবিতে যান প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ থাকলেও কোথাও তাকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

পরে দাবিটির বিষয়ে অধিকতর যাচাই করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে ফ্যাক্টওয়াচ। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউকে ডক্টরেট ডিগ্রি দিতে হলে বিশেষ সমাবর্তনের মাধ্যমে দিতে হয়। সমাবর্তন ছাড়া এটি দেওয়া সম্ভব নয়। এ জন্য একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনও প্রয়োজন। এটি পুরোপুরি ভুয়া খবর।’

এ কারণে প্রধানমন্ত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে ফ্যাক্টওয়াচ।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬