ঢাবির প্যানেল আইনজীবী থেকে বাদ যাচ্ছেন শিশির মনির

১৭ মে ২০২৬, ১২:২০ AM , আপডেট: ১৭ মে ২০২৬, ১২:৩৬ AM
শিশির মনির

শিশির মনির © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব থেকে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরকে অব্যাহতি দিয়ে বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গত ৫ মে বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা পরিচালনার জন্য প্যানেল আইনজীবী হিসেবে অনুমোদন দেয়া হয় ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে। আজ রবিবার  উভয়ের কাছে বিষয়ি সম্পর্কে জানিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। 

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা পরিচালনার জন্য প্যানেল আইনজীবী হিসেবে গত বছরের ২৪ এপ্রিল  সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সুপ্রিমকোর্টের এ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরকে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু গত ৫ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। একই দিনে তাঁর পরিবর্তে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা পরিচালনার জন্য প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ দেয়ার অনুমোদন দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। 
 
নবনিযুক্ত ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র এ্যাডভোকেট ও সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ ছিলেন।

অন্য দিকে মোহাম্মদ শিশির মনির বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ সুপ্রিমকোর্টের একজন  সিনিয়র এ্যাডভোকেট তিনি।

বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬