প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন তারেক রহমান

০৯ মে ২০২৬, ১২:০৩ AM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © টিডিসি সম্পাদিত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন। গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার সাবেক বিশ্ববিদ্যালয়ে প্রথম সফর।

জানা গেছে, এদিন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘Transforming Higher Education in Bangladesh: Roadmap to Sustainable Excellence’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই কর্মশালায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আরও পড়ুন: রাজনৈতিক সংঘাত বাধা হয়ে দাঁড়িয়েছিল ঢাবি ছাত্র তারেক রহমানের শিক্ষাজীবনে

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে গিয়েছিলেন তিনি। তার দুদিন আগে ২৫ ডিসেম্বর ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশে ফিরেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। পরে বিভাগ পরিবর্তন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। তিনি স্যার সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের শিক্ষার্থী ছিলেন। কিন্তু সে সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল চরম অস্থির। 

এরশাদ সরকারের স্বৈরাচারী শাসনামলে রাজনৈতিক দমন-পীড়ন, বিরোধী আন্দোলন এবং তীব্র সেশনজটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে পারেননি তারেক রহমান।

কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার এক বছর, এখনো মেলেনি বিচার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তির সব তথ্য এক প্ল্যাটফর্মে ‘অ্যাডমিশন হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষের দুদিন পরও থমথমে ইবি, প্রস্তুত অতিরিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝরনা পা পিছলে পড়ে কলেজছাত্র আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর গাড়ি বহরের চলাচল বিঘ্নিত, সেই যুবক ৫ দিনের র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9