১২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ২য় জাতীয় মানবাধিকার অলিম্পিয়াড অনুষ্ঠিত

০১ মে ২০২৬, ০৩:০৮ PM
জাতীয় মানবাধিকার অলিম্পিয়াডে শিক্ষার্থীদের অংশগ্রহণ

জাতীয় মানবাধিকার অলিম্পিয়াডে শিক্ষার্থীদের অংশগ্রহণ © টিডিসি ফটো

‎ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে প্রায় ১২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘২য় জাতীয় মানবাধিকার অলিম্পিয়াড–২০২৬’। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির আয়োজনে এ প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং অধিকার রক্ষার মানসিকতা গড়ে তোলা।
‎
‎শুক্রবার (১ মে) সকাল ১০টায় একযোগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম কলেজ কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়।
‎
‎পরীক্ষা শেষে প্রতিটি কেন্দ্র থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যেখানে শিক্ষার্থীরা মানবাধিকার বিষয়ক সচেতনতার বার্তা তুলে ধরে।
‎
‎আয়োজকরা জানান, ২০১৪ সাল থেকে মানবাধিকার নিয়ে কাজ করে আসছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। সংগঠনটি মূলত সিভিল ও পলিটিক্যাল রাইটস বিষয়ক কার্যক্রম পরিচালনা করে এবং প্রতিবছর দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ভিত্তিক ব্যাচ গঠন করে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে থাকে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলে প্রায় ৩০ জন করে শিক্ষার্থী নিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়, যেখানে মানবাধিকার সম্পর্কিত নানা বিষয়ে তাদের দক্ষ করে তোলা হয়।
‎
‎গত বছর থেকে  হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি নতুন একটি উদ্যোগ হিসেবে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে মানবাধিকার অলিম্পিয়াড চালু করে। আয়োজকদের মতে, ছোট বয়স থেকেই মানবাধিকার বিষয়ে সচেতনতা তৈরি করা গেলে ভবিষ্যতে এই শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয় পর্যায়ে গিয়ে বিভিন্ন সামাজিক ও জাতীয় ইস্যুতে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। এতে তারা যেমন ব্যক্তিগতভাবে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হবে, তেমনি সমাজ ও রাষ্ট্রও উপকৃত হবে।
‎
‎ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিত ছিলেন  হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার মো. শরীফুল ইসলাম।
‎
‎ইজাজুল ইসলাম বলেন, “মানবাধিকার বিষয়ে তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। আমরা প্রতি বছর নতুন ব্যাচ তৈরি করে তাদের প্রশিক্ষণের মাধ্যমে মানবাধিকার বিষয়ে দক্ষ করে তুলছি। সেই ধারাবাহিকতায় স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করতে এই অলিম্পিয়াড চালু করা হয়েছে।”

‎অধ্যাপক মো. শরীফুল ইসলাম বলেন, “বর্তমান বিশ্বে মানবাধিকার রক্ষার চ্যালেঞ্জ মোকাবেলায় সচেতন ও জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশক্তি বিকাশ এবং ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

‎আয়োজকরা জানান, যদিও  হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি সারা দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করে, তবে আপাতত ঢাক, চট্টগ্রাম ও সিলেটে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে এই অলিম্পিয়াড আরও বিস্তৃত পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
‎
‎

ট্যাগ: জাবি
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬