যৌন নিপীড়ক ঢাবি ছাত্রকে জুতা পেটা করে পুলিশে

০৬ জুলাই ২০১৯, ১২:১২ PM

নাম আব্দুল ওয়াহেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষ ও সূর্য সেন হলের ছাত্র সে। ওয়াহেদের কাজই ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করা। পাশাপাশি অপরিচিত মেয়েদের সঙ্গে মেসেজিং এবং তা ফেসবুকে ছড়ানো। আজ শনিবার সে পুলিশের হাতে আটক হয়েছে। আটকের সময় ভূক্তভোগী এক ছাত্রীকে নিজের জুতা খুলে পেটাতে দেখা গেছে।

মাহমুদ নামে ইতিহাস বিভাগের এক ছাত্র অভিযোগ করে বলেন, ছাত্রটি এর আগে মেয়েদের সঙ্গে আপত্তিকর ভাষায় কথা বলে তা ফেসবুকে আপলোড করেছে। কাজকর্মে তাকে কিছুটা মানসিক অসুস্থ বলেও মনে হয়, তবে তা স্বীকৃত না। ইতোপূর্বে সে আত্মহত্যা করবে জানিয়েও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল।

ভুক্তভোগী আইন বিভাগের ২য় বষের ছাত্রী দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, রাতের বেলা ওয়াহেদ বিভিন্ন বাজে মন্তব্য করে তাকেসহ অনেক মেয়েকে উত্যক্ত করতো। মূলত তার প্রেক্ষিতেই আজ তাকে পুলিশে দেওয়া। এর আগে অর্ধশতাধিক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ এসেছে তার বিরুদ্ধে।

নীলক্ষেত পুলিশ ফাড়ির এস আই সাহেব আলী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তাকে এখন ফাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু সে বিশ বিদ্যালয়ের ছাত্র তাই প্রক্টরের সাথে কথা বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

‘বিনামূল্যে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার’
  • ২৬ আগস্ট ২০২৬
ভাঙা চোয়াল, গলায় লিগেচার মার্ক, মেলেনি ধর্ষণের প্রমাণ: কীভ…
  • ২৬ আগস্ট ২০২৬
তুড়ি মেরে থামালেন ক্লাসের হট্টগোল, তরুণী শিক্ষিকার অভিনব ক…
  • ২৬ আগস্ট ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক…
  • ২৬ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন …
  • ২৬ আগস্ট ২০২৬
ইসলামাবাদের হাসপাতালে আগুন, ১৪ শিশু নিহত
  • ২৬ আগস্ট ২০২৬