ছাত্রদলকে বয়কটের ঘোষণা দিল ঢাবি সা্ংবাদিক সমিতি

২৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ PM
ঢাবি উপাচার্যকে স্মারকলিপি দেন ঢাবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ

ঢাবি উপাচার্যকে স্মারকলিপি দেন ঢাবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা করা ছাত্রদল নেতা-কর্মীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ছাত্রদলের সব ধরণের সর্মসূচী বর্জনের ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এই হামলার বিচার চেয়ে একটি স্মারকলিপি প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ। 

স্মারকলিপি প্রদান শেষে ডুজার সভাপতি মানজুর হোসাইন মাহি ঘোষণা দেন, ‘সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা ছাত্রদলের সব ধরনের কর্মসূচি বর্জন করব আমরা।’ 

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ আরও জানান, মারধরের ঘটনায় তারা আইনগত ব্যবস্থা হিসেবে শাহবাগ থানায় মামলা দায়ের করবেন।

এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই পরিস্থিতিকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে অভিহিত করেন। 

নাছির উল্লেখ লেখেন, শাহবাগ থানায় একটি কুরুচিপূর্ণ পোস্টকে কেন্দ্র করে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মী ও অন্যদের মধ্যে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সংগঠনটি সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তারা সচেষ্ট থাকবে।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬