সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রদল নেতাদের বহিষ্কার ও সনদপত্র বাতিলের দাবি ডুজার

২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৪ PM
উপাচার্য বরাবর অভিযোগ পত্র জমা ডুজার

উপাচার্য বরাবর অভিযোগ পত্র জমা ডুজার © টিডিসি ফটো

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কর্মরত সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রদল নেতাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার ও সনদপত্র বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর অভিযোগ পত্র জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপাচার্য অফিস সংলগ্ন আব্দুল মতিন ভার্চ্যুয়াল ক্লাস রুমে অভিযোগ পত্র জমা দেন তারা। 

অভিযোগপত্রে মোট ১২ জন হামলাকারীর নাম, বিভাগ, শিক্ষাবর্ষ, আবাসিক হল, রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা হয়েছিল। আজ শুক্রবার বিকেলের মধ্যে হামলাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের আলটিমেটাম দেন সাংবাদিকরা। 

সাংবাদিক সমিতির দাবিসমূহ হলো- হামলায় জড়িত সকল শিক্ষার্থীকে অবিলম্বে বহিষ্কার করতে হবে এবং তদন্ত সাপেক্ষে তাদের স্থায়ী বহিষ্কার নিশ্চিত করতে হবে; যে সকল হামলাকারীর ছাত্রত্ব শেষ হয়েছে (স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন) তদন্তসাপেক্ষে তাদের সনদপত্র বাতিল করতে হবে এবং উল্লিখিতদের বাইরে হামলায় আরও বেশ কয়েকজন জড়িত ছিল। তাদের পরিচয় শনাক্ত করে তাদেরও বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে।

এ সময় উপাচার্য অধ্যাপক ড এ বি এম ওবায়দুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি এ ঘটনার জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ গ্রহণ করছি। তাৎক্ষণিকভাবে দুইটা কমিটি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করব।

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া
  • ২৬ আগস্ট ২০২৬
মাদকের ভয়াল থাবা : ভবিষ্যত প্রজন্মের ওপর একটি গভীর ক্ষতচিহ্ন
  • ২৬ আগস্ট ২০২৬
বদলি আবেদন ভাটা, পাঁচ কারণ জানালেন শিক্ষকরা
  • ২৬ আগস্ট ২০২৬
কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, বাড়ির কেয়ারটেকার গ্রে…
  • ২৬ আগস্ট ২০২৬
এশিয়া কাপের আগমুহূর্তে পাকিস্তানি পেসারের অবসর
  • ২৬ আগস্ট ২০২৬
বাগেরহাটে অভিযানে মাদক-জাল টাকাসহ গ্রেপ্তার ১১
  • ২৬ আগস্ট ২০২৬