ঢাবির সিনেটে বিএনপিপন্থী ৫ সংসদ সদস্যকে মনোনয়ন দিলেন স্পিকার

২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪২ PM
ঢাবির সিনেটে বিএনপিপন্থী ৫ সংসদ সদস্য

ঢাবির সিনেটে বিএনপিপন্থী ৫ সংসদ সদস্য © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য হিসেবে পাঁচ জন সংসদ সদস্যকে মনোনয়ন দিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।   

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১) (ই) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে পাঁচ জন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন। 

গত ১৬ এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে এই আদেশ জারি করা হয়।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন পাওয়া পাঁচ জন সংসদ সদস্য হলেন- ঢাকা-২ আসনের আমানুল্লাহ আমান, নরসিংদী-১ আসনের খায়রুল কবির খোকন, গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন, মুন্সিগঞ্জ-৩ আসনের কামরুজ্জামান এবং সিরাজগঞ্জ-৫ আসনের আমিরুল ইসলাম খান।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬