লীগের সেই পুরোনো কুৎসিত রাজনৈতিক বয়ান আবার ফিরে এসেছে: ঢাবি শিক্ষিকা

২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ AM , আপডেট: ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ AM
শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)

শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) © ফেসবুক থেকে সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতা এ বি জুবায়ের এবং মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে ফেসবুকে পোস্ট দেন তিনি।

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘লীগের ব্যবহৃত সেই পুরোনো কুৎসিত রাজনৈতিক বয়ান আবার ফিরে এসেছে। এর মাধ্যমে ছাত্ররাজনীতিকে আবারও অপরাধ হিসেবে তুলে ধরা হচ্ছে। সেই একই ভয়ংকর ছায়া যেন পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে।’

তিনি আরও লেখেন, ‘আজ রাতে এ বি জুবায়ের এবং মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হওয়া সহিংসতা যেন এই অবক্ষয়ের এক মর্মান্তিক চিত্রের প্রমাণ নিশ্চিত করে।’

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬