ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উৎসব উপলক্ষে জাবিতে ৫ দিন বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা

১০ এপ্রিল ২০২৬, ০৭:২৫ AM , আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৭ AM
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী উৎসব উপলক্ষে ৫ দিনের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোতে ক্লাস ও পরীক্ষা না নেওয়ার নির্দেশনা দিয়েছে।
‎
‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্ডিজেনাস স্টুডেন্টস এসোসিয়েশন, জাবি-এর স্মারকলিপির প্রেক্ষিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন ঐতিহ্যবাহী সামাজিক প্রধান উৎসব—বিঝু, বিযু, বৈসু, বিহু, সাংগ্রাই, সানগ্রাইন, চাংক্রান ও সাংক্রন—উদযাপনকালীন বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
‎
‎এতে আরও উল্লেখ করা হয়, আগামী ১২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটে কোনো ক্লাস, অনুশীলনী পরীক্ষা, সেমিস্টার পরীক্ষা ও চূড়ান্ত পরীক্ষা গ্রহণ না করার জন্য বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউট পরিচালকদের অনুরোধ জানানো হয়েছে।

বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬