লাইন ভাঙার প্রতিবাদ করায় জাবি শিক্ষার্থীকে মারধর

৩০ মার্চ ২০২৬, ০১:২৪ PM
জাবি শিক্ষার্থীকে মারধর করছেন কয়েকজন

জাবি শিক্ষার্থীকে মারধর করছেন কয়েকজন © টিডিসি

সাভারের নবীনগরে একটি তেল পাম্পে লাইন ভেঙে জারে তেল নেওয়াকে কেন্দ্র করে প্রতিবাদ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী সৌরভ রানাকে মারধর ও তার শরীরে জ্বালানি তেল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।

রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে সাভারের নবীনগরের নবীনগর সিএনজি ফুয়েলিং অ্যান্ড ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী শাকিল ইসলাম জানান, সৌরভ তার মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় এক যুবক হঠাৎ লাইন ভেঙে পেছন থেকে এসে জারে তেল নিতে শুরু করেন। এতে সৌরভ প্রতিবাদ করলে ওই যুবক ক্ষুব্ধ হয়ে তার সঙ্গে থাকা কয়েকজনকে নিয়ে সৌরভের ওপর হামলা চালান।

তিনি আরও জানান, হামলার এক পর্যায়ে পাম্পের এক কর্মচারী সৌরভের শরীরে জ্বালানি তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে মারধরের সময় ওই কর্মচারী ফোন করে আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনেন। পরিস্থিতি খারাপের দিকে গেলে উপস্থিত শিক্ষার্থীরা দ্রুত সৌরভকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান।

এ বিষয়ে পাম্পটির মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানিতে উগ্র ডানপ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মামলার আসামি নন, তবু জেলে জলিল
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9