চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ছাত্রদলের ইফতার মাহফিলে গিয়ে ইফতারি পাননি অনেক ছাত্রী, দুঃখ প্রকাশ নেতাদের

০২ মার্চ ২০২৬, ০৯:৪৪ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ইফতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ইফতার © টিডিসি সম্পাদিত

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নারী শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিলে অব্যবস্থাপনার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে এ আয়োজন করে ছাত্রদল।

জানা যায়, ইফতারের শেষ মুহূর্তেও ইফতার পৌঁছে দিতে না পারায় উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রী ইফতার না নিয়েই ফিরে গেছেন। এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে আলোচনা-সমালোচনা।

ক্ষোভ প্রকাশ করে এক নারী শিক্ষার্থী জানান, আজকে ছাত্রদলের আমন্ত্রণে আমরা এখানে এসেছিলাম কিন্তু ২ মিনিট বাকি অথচ রোজা ভাঙার জন্য পানিও পাচ্ছি না। তারা আমাদের ইফতারের দাওয়াত দিয়েছে কিন্তু এত অব্যবস্থাপনা আগে দেখিনি। তাদের উচিত ছিলো ছাত্রী কেমন হতে পারে সে বিষয়টি বিবেচনা করেই আয়োজন করা। অনেক ছাত্রী ইফতার না পেয়ে শেষ দিকে দোকান থেকে কিনে করেছে, এমনকি আয়োজনকারীদেরও বাইরে ইফতার করতে দেখেছি। 

আলিয়া ফারহানা নামের একজন লিখেছেন, ধন্যবাদ ছাত্রদল এত সুন্দর ইফতারের (ফটোসেশনের) আয়োজন করার জন্য। যদিও ৬.১৮ পর্যন্ত থেকেও ইফতার পাইনি। রোজাদাররা ইফতার ছাড়াই ফটোসেশন দেখেই ইফতার হয়ে গেছে।

এছাড়া অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনা ও সমালোচনা করেছেন।

তবে, অনাকাঙ্ক্ষিত এই অব্যবস্থাপনার জন্য দুঃখ প্রকাশ করেছেন সংগঠনটির সভাপতি আলাউদ্দিন মহসিন। তিনি লিখেছেন, প্রত্যাশার তুলনায় অধিক উপস্থিতির কারণে যদি কেউ ইফতার থেকে বঞ্চিত হয়ে থাকেন, সে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীত অনুরোধ রইলো। ভবিষ্যতে আরও সুশৃঙ্খল, পরিপূর্ণ ও পরিকল্পিত আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করছি।

এছাড়া শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় লেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নারীদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রত্যাশার চেয়ে দ্বিগুণ বোনদের সাড়া সত্যিই অভিভূত। ছোটবোনদের উদ্যোগে আয়োজিত প্রথমবারের মত প্রোগ্রামে অনাকাঙ্ক্ষিত ভুলত্রুটির জন্য ছাত্রদলের দায়িত্বশীল জায়গা থেকে দুঃখ প্রকাশ করছি। আশা করি ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে আগামীতে সুন্দর আয়োজনের প্রচেষ্টায় থাকবে ছাত্রদল।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬