থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে আতশবাজি, পটকা ফাটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ

২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। সম্ভাব্য দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ৩১ ডিসেম্বর রাতে ক্যাম্পাসজুড়ে আতশবাজি, পটকা ফাটানো ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস থেকে পাঠানো এস্টেট ম্যানেজার ফাতেমা বিতনে মুস্তফা স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৩১ ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে আতশবাজি, পটকা ফাটানো ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ১ জানুয়ারি ২০২৬ ভোর ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, উদয়ন স্কুল ও নীলক্ষেত) সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যারয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রবেশ করতে পারবেন। উল্লেখ্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।’

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন) ব্যতীত অন্য কোনো যানবাহন ওই সময়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।’

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬