হাদিকে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য

১২ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ PM , আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:২২ PM
ওসমান হাদীকে দেখতে হাসপাতালে যান ঢাবি উপাচার্য ও প্রক্টর

ওসমান হাদীকে দেখতে হাসপাতালে যান ঢাবি উপাচার্য ও প্রক্টর © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় হাসপাতালে গিয়ে গুলিবিদ্ধ ওসমান হাদির চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন তিনি। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ওসমান হাদির ওপর এমন বর্বর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উপাচার্য এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

 

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬