চবিতে মদ তৈরির গোপন কারখানার সন্ধান, আটক ২

০২ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গোপন কারখানা থেকে উদ্ধার হওয়া মদ, তৈরির সরঞ্জাম ও হিসাব রাখার খাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গোপন কারখানা থেকে উদ্ধার হওয়া মদ, তৈরির সরঞ্জাম ও হিসাব রাখার খাতা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীববিজ্ঞান অনুষদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলা মদ ও বন্যপ্রাণী শিকারের সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। সোমবার (১ নভেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও সহকারী প্রক্টর নুরুল হামিদ কাননসহ বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তফা কামালের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা চালায়। 

অভিযানে আটককৃত দুজন হলেন, সুমন চাকমা ও তার এক সঙ্গী। সংশ্লিষ্টরা জানান, সুমন চাকমা প্রায় ১৫ বছর ধরে বিশ্ববিদ্যালয় থেকে লিজ নেওয়া বখতিয়ার ফকিরের জমিতে বসবাস ও চাষাবাদ করে আসছিলেন। একটি ছোট্ট টিনঘরে থাকা এই ব্যক্তি গোয়ালঘরের পেছনের লম্বা বারান্দাজুড়ে দীর্ঘদিন ধরে মদ তৈরি করতেন বলে জানিয়েছে প্রক্টরিয়াল বডি।

অভিযোগ রয়েছে, সুমন চাকমা শুধু মদের কারবারিই নয়, দেশীয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের জঙ্গল থেকে বন্য শুকর, হরিণ, বন্য মুরগিসহ বিভিন্ন বন্যপ্রাণি শিকার করতেন এবং এর মাংস বিক্রি করতেন। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও নিয়মিত তাঁর কাছ থেকে মদ কিনতেন বলেও তথ্য পাওয়া গেছে। নিয়মিত ওই এলাকায় যাতায়াতকারী কয়েকজন শিক্ষার্থীকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, বায়োলজিক্যাল সায়েন্স এলাকার পুকুরপাড়ে বহিরাগতদের ঘনঘন আনাগোনা ও কয়েকজন শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাদের সন্দেহে ফেলে। গোপনে নজরদারি করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর সোমবার রাত ১২টা ২০ মিনিটে প্রক্টর, নিরাপত্তা সুপারভাইজার নুরুদ্দীন-মহিউদ্দিনসহ ৭-৮ সদস্যের একটি দল বাড়িটি ঘিরে ফেলি। এ সময়  সুমন চাকমা ও তার সঙ্গে থাকা নারীকে আটক করা হয়। 

আরও পড়ুন: শাবিপ্রবি ভর্তিতে সংরক্ষিত থাকবে ৭৭ আসন, সেকেন্ড টাইম আবেদনের সুযোগ

জিজ্ঞাসাবাদে তিনি জানান, ওই নারী তার স্ত্রী নন। তল্লাশিতে ঘরের পেছনে গড়ে তোলা মদের কারখানা থেকে প্রায় ৩০ লিটার সদ্য প্রস্তুত গরম মদ, ৫ লিটার ডেক্সি, ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত বোতলসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। মদ বিক্রির হিসাব সংবলিত নোটবুকও জব্দ করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী হত্যা এবং অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নুরুল হামিদ কানন আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের লিজকৃত জমিতে অবৈধভাবে এই কারবারি চালানোর ঘটনায় লিজ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। অনুমতি না নিয়ে গাছ কাটার অভিযোগে লিজগ্রহীতা ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হবে।

১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, পরিকল্পনা জানাল এনটিআরসিএ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় একযোগে ৪০ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডেন্টিস্ট পরিচয়ে রোগীর চোয়াল ভেঙে দেওয়া কর্মচারীকে অব্যাহত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9