বাইকের মধ্যে লুকানো ১৯৬ বোতল মাদকসহ এক যুবক আটক

৩০ নভেম্বর ২০২৫, ০১:৫৬ PM
 আটক যুবক

আটক যুবক © সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিনব কায়দায় মোটরসাইকেলের বডির ভেতরে লুকিয়ে ভারতীয় ইস্কফ সিরাপ পাচারের সময় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইটি মোটরসাইকেলসহ ১৯৬ বোতল ইস্কফ সিরাপ জব্দ করা হয়।

‎বিজিবি সূত্র জানায়, তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৮০০ গজ ভেতরে উরিষ্যা লাইন এলাকায় টহল দিচ্ছিল। সেখানে সন্দেহজনকভাবে চলাচলরত দুইটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালকরা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করেন।

‎পরে ফেলে যাওয়া দুইটি মোটরসাইকেল তল্লাশি করে অভিনব কায়দায় বডির ভেতর ও আসনের নিচে লুকানো ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম মো. জুয়েল মিয়া (৩৫)। তিনি মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার এক্তিয়ারপুর গ্রামের ছুবুর মিয়ার ছেলে।

‎বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলগুলোর আনুমানিক মূল্য তিন লাখ ৯৩ হাজার ৪০০ টাকা।

‎আটক ব্যক্তি, মোটরসাইকেল ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় মাধবপুর থানায় হস্তান্তরের কাজ চলছে।

‎বিজিবি কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণকে মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

 

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬