খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঢাবি ও জাবিতে দোয়া মাহফিল কাল

২৯ নভেম্বর ২০২৫, ১০:৩৫ PM
ঢাবি ও জাবির লোগো

ঢাবি ও জাবির লোগো © সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামীকাল রবিবার দোয়া মাহফিল করবে দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষা।

ঢাবি ও জাবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাবির জনসংযোগ দফতরে উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামীকাল ৩০ নভেম্বর (রবিবার) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি সাব্বিরের, ড্রতে শেষ ম্যাচ
  • ১৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে যোগ দিলেন গ্রেটা থুনবার্গ
  • ১৩ অক্টোবর ২০২৬
উপজেলায় মিলবে মানসিক স্বাস্থ্যসেবা, যে সুখবর দিলেন স্বাস্থ্…
  • ১৩ অক্টোবর ২০২৬
অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বর্ণি…
  • ১৩ অক্টোবর ২০২৬
শেরপুরে আন্দোলনের মুখে বদলি মাকসুদা ইয়াসমিনকে নিতে নারাজ জা…
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ব্যাংক নিয়োগ দেবে এজেন্ট ব্যাংকিংয়ে, আবেদন ২২ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬