এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজিস্ট স্বীকৃতি পেলেন ঢাবির চার মনোবিজ্ঞানী

১৪ নভেম্বর ২০২৫, ০৯:৪১ PM
ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে বিইসিপিএসের বার্ষিক সাধারণ সভায় চার মনোবিজ্ঞানীকে সম্মাননা দেওয়া হয়

ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে বিইসিপিএসের বার্ষিক সাধারণ সভায় চার মনোবিজ্ঞানীকে সম্মাননা দেওয়া হয় © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার মনোবিজ্ঞানী এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজির পেশাদার স্বীকৃতি পেয়েছেন। বাংলাদেশ এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি সোসাইটি (বিইসিপিএস) প্রদত্ত এই স্বীকৃতি উচ্চশিক্ষা ও মানসিক স্বাস্থ্যসেবায় তাদের দক্ষতা ও অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে বিইসিপিএসের বার্ষিক সাধারণ সভায় তাদের এ সম্মাননা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিইসিপিএসের সভাপতি অধ্যাপক (অব.) শাহীন ইসলাম।

এডুকেশনাল সাইকোলজিস্ট হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হয়েছেন মোস্তাক আহমেদ ইমরান। অন্যদিকে কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে স্বীকৃতি পেয়েছেন সাদেকা বানু, রাউফুন নাহার ও মারিয়াম সুলতানা। 

মোস্তাক আহমেদ ইমরান প্লে থেরাপিতে দক্ষতা অর্জন করেছেন। বর্তমানে তিনি ব্র‍্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টে কর্মরত আছেন। সাদেকা বানু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। রাউফুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া মারিয়াম সুলতানা মানসিক সেবা দানকারী প্রতিষ্ঠান সাইকোসোশ্যাল হেলথ অ্যান্ড ওয়েলবিং সেন্টারে কর্মরত আছেন।

প্রসঙ্গত, এডুকেশনাল সাইকোলজি ও কাউন্সেলিং সাইকোলজির উপরে এমএস ও এম ফিল সম্পন্নকারীদের প্রতি বছর পেশাদার সংগঠন বিইসিপিএস পূর্ণাঙ্গ পেশাদার সাইকোলজিস্ট হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে। এবারের স্বীকৃতিপ্রাপ্তরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি প্রাপ্ত হয়েছেন। বর্তমান স্বীকৃতিপ্রাপ্তরাসহ মোট এডুকেশনাল সাইকোলজিস্টদের সংখ্যা ১২ এবং কাউন্সেলিং সাইকোলজিস্ট ১২ জন। 

বার্ষিক সভার শুরুতে জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন মনোবিজ্ঞানী অধ্যাপক শাহীন ইসলাম। 

বার্ষিক সাধারণ সভায় দেশ-বিদেশের দেড় শতাধিক মনোবিজ্ঞানী অংশগ্রহণ করেন। সভায় সম্প্রতি প্রয়াত মনোবিজ্ঞানী অধ্যাপক হামিদা আখতার বেগমকে স্মরণ করা হয়। সভা শেষে অধ্যাপক ড. মেহজাবীন হক সভাপতি এবং ড. মো. আজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০২৫-২৭ বছরের জন্য ১৫ সদস্যের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬