রাবির শেরে বাংলা হলের ভগ্নদশা, বিকল্প আবাসনের দাবি হল সংসদের

২৭ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ PM
উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের কাছে স্মারকলিপি দিয়েছে হল সংসদের সদস্যরা

উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের কাছে স্মারকলিপি দিয়েছে হল সংসদের সদস্যরা © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেরে বাংলা হলের ভগ্নদশা থেকে শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত ও বিকল্প আবাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের কাছে স্মারকলিপি দিয়েছে নবনির্বাচিত হল সংসদের সদস্যরা। 

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপাচার্যের দফতরে এই স্মারকলিপি দেওয়া হয়। এসময় বিকল্প আবাসনের দাবি জানানো হয়। 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, শেরে বাংলা ফজলুল হক হল বর্তমানে মারাত্মকভাবে ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। হলের বিভিন্ন অংশে নিয়মিতভাবে প্লাস্টার ও রড ভেঙে পড়ছে। দেওয়াল ও ছাদের দুর্বল কাঠামো শিক্ষার্থীদের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। রাকসু নির্বাচনের সপ্তাহখানেক আগে এমন একটি দুর্ঘটনাও ঘটে, যা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে।

সেখানে আরও বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে শিক্ষার্থীরা বাধ্য হয়েই জীবনঝুঁকি নিয়ে হলে অবস্থান করছে। অথচ, প্রশাসনের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা রক্ষার্থে বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে এবং দ্রুত অন্যত্র আবাসনের ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে তারা বিশ্বাস করেন। 

এসময় কেন্দ্রীয় সংসদের নির্বাচিত সহসাধারণ সম্পাদক (এজিএস) এস এম সালমান সাব্বির, হল সংসদের নির্বাচিত সহসভাপতি (ভিপি) মো. রানা হোসাইন, সাধারণ সম্পাদক (জিএস) মো. তানজীল হোসাইন, সহসাধারণ সম্পাদক (এজিএস) মো. ওমর ফারুকসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম-কক্সবাজারে বন্যাকবলিত ১ হাজার পরিবারকে আইওএমের জর…
  • ২২ জুলাই ২০২৬
স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলার অভিযোগে কারাগারে স্ত্রী
  • ২২ জুলাই ২০২৬
স্ত্রীসহ ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে চা…
  • ২২ জুলাই ২০২৬
কয়েকদিনের মধ্যে পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, নতুন পছন্দের তালি…
  • ২২ জুলাই ২০২৬
ইতালিতে হামলার শিকার কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন
  • ২২ জুলাই ২০২৬
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে ৬৪৭ জনের বড় নিয়োগ
  • ২২ জুলাই ২০২৬