চাকসুর শপথ গ্রহণ অনুষ্ঠানে হট্টগোল, প্রশাসনের আশ্বাসে শপথ নিলেন ছাত্রপ্রতিনিধিরা

২৩ অক্টোবর ২০২৫, ০৬:২০ PM
শপথ নিলেন চাকসুর ছাত্রপ্রতিনিধিরা

শপথ নিলেন চাকসুর ছাত্রপ্রতিনিধিরা © টিডিসি

হট্টগোলের পর অবশেষে শপথ নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও হোস্টেল সংসদের নবনির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসুর সভাপতি অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

জাতীয় সংগীত ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। এরপর উপাচার্যের নিকট চাকসুর গেজেট হস্তান্তর করেন নির্বাচন কমিশনারবৃন্দ।

আরও পড়ুন: ‘তোরাই আন্দোলন করে নেত্রীকে দেশ ছাড়া করেছিস’—কী ঘটেছিল ‍জুবায়েরের সঙ্গে?

তবে শপথ পাঠ শুরুর সময়ে হঠাৎ করেই হট্টগোল তৈরি হয় অডিটোরিয়ামে। এর আগে চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী ফেইসবুকে ভোটারদের ‘ভেড়ারপাল’ বলে বিরূপ মন্তব্য করায় বেশকিছু নির্বাচিত হল সংসদের প্রতিনিধি তার উপস্থিতিতে শপথ নিতে অসম্মতি জানায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন লিখিত অভিযোগ ও চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি তাদেরকে অনুরোধ করলে কিছু সময় পর হট্টগোল থেমে যায় এবং শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। 

কেন্দ্রীয় সংসদে নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণের পর একে একে প্রতিটি হল ও হোস্টেল সংসদে নির্বাচিত প্রার্থীদের শপথ পাঠ করানো হয়।

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হয় চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন। এতে ভিপি নির্বাচিত হয় ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ইব্রাহিম হোসেন রনি, একই প্যানেল থেকে জিএস নির্বাচিত হয় সাঈদ বিন হাবিব ও এজিএস নির্বাচিত হয় ছাত্রদল প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক। এ ছাড়া ২৬টি পদের মধ্যে ২৪টি পদে ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা জয়ী হয়ে শপথ গ্রহণ করেন। সম্প্রতি বুয়েটে ধর্ষণের ঘটনায় বিতর্কিত মন্তব্য করায় সমালোচনার মুখে শপথ অনুষ্ঠানে অংশ নেননি নির্বাহী সদস্য আকাশ দাস।

বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬