মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

১৩ অক্টোবর ২০২৫, ০৩:০৫ AM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৪০ AM
ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ © টিডিসি ফটো

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে লাঠি-সোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ইট পাটকেল নিক্ষেপ করতে দেখা যায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের।

রবিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার নাগাদ এ উত্তেজনা শুরু হয়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শুনা যায়।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ ছাত্রনেতারা এবং পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

স্থানীয়সূত্রে জানা যায়, ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফুটপাতের দোকান বসানোর সূত্রপাত থেকে এ ঢিল ছোঁড়াছুঁড়ির ঘটনা  ঘটে।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬
রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, যাত্রীসেবা বন্ধ
  • ১০ অক্টোবর ২০২৬
‘ফেল’ তকমায় যেন থমকে না যায় ভবিষ্যৎ, এসএসসি অনুত্তীর্ণদের প…
  • ১০ অক্টোবর ২০২৬
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২২…
  • ১০ অক্টোবর ২০২৬