একটি অ্যাম্বুলেন্স, ১০ এসি, এক্স-রে, ইসিজি মেশিন— উন্নত চিকিৎসায় পৌনে ৩ কোটি টাকার উদ্যোগ ডাকসুর

০৯ অক্টোবর ২০২৫, ১২:১২ PM , আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:৪২ PM
ডাকসু ভবন ও ঢাবি লোগো

ডাকসু ভবন ও ঢাবি লোগো © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রতিনিধি দল তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থা ‘টিকার’ সহযোগিতায় ঢাবির মেডিকেল সেন্টার আধুনিকায়নে পৌনে তিন কোটি টাকার প্রকল্প নিয়ে কাজ করছে। এ উপলক্ষে ডাকসুর প্রতিনিধি দল টিকার বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী আরমান-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছে। 

বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকায় বারিধারা এলাকায় টীকার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে  টীকা এবং ডাকসু পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকে আধুনিকায়নসহ যৌথ উদ্যোগে নিয়মিত কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এরই ধারাবাহিকতায়, শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে টীকা ও ডাকসু-র যৌথ উদ্যোগে প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকার একটি প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। 

এ প্রকল্পের আওতায় একটি অ্যাম্বুলেন্স, ১০টি এয়ার কন্ডিশনার, এক্স-রে মেশিন, ইসিজি মেশিন, এনালাইজার, মাইক্রোস্কোপ, হাসপাতাল বেড, আলমিরা, চেয়ার, ডেস্কসহ সম্পূর্ণ মেডিকেল সেন্টার সংস্কারের কাজ চলমান রয়েছে। পাশাপাশি একটি মডেল ফার্মেসি ও ইমার্জেন্সি ইউনিট নিচতলায় স্থাপনের কার্যক্রমও চলমান আছে। আগামী এক মাসের মধ্যেই প্রকল্পের কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হবে।

এ ছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্টুডেন্টস হেলথ ইনিশিয়েটিভ ফর অল’ (শিফা)-এর উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্প কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কার্যক্রম শুরু করে টীকা (TIKA)।

টীকা ও ডাকসুর প্রতিনিধিদলের এ বৈঠকে ওয়েলনেস গার্ডেন, নয়েজ-ফ্রি জোন স্থাপন সহ প্রতিটি বিভাগ ও আবাসিক হলে ফার্স্ট এইড বক্স ও বিনামূল্যে ওষুধ সরবরাহের উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া তুর্কী-বাংলাদেশ কালচারাল ফেস্ট আয়োজন, স্কলারশিপ সুবিধা বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়েও গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়েছে। 

বৈঠকে  টীকার কান্ট্রি কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী আরমান ও ডাকসুর ভিপি সাদিক কায়েম পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। 

বৈঠকে ডাকসু প্রতিনিধি দলের ডাকসু সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ, আন্তর্জাতিক সম্পাদক খান জসিম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, ক্যারিয়ার সম্পাদক মাজহারুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, ক্রীড়া সম্পাদক আরমান হোসাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ এবং কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া উপস্থিত ছিলেন।

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঢাবির আইবিএর সাবেক অ…
  • ৩১ আগস্ট ২০২৬
সালমান এফ রহমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন
  • ৩১ আগস্ট ২০২৬
ওজন কমানোর পথে বাধা হতে পারে যে ৭ খাবার
  • ৩১ আগস্ট ২০২৬
শেরপুর সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও পু…
  • ৩১ আগস্ট ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষার প্রশ্ন পদ্ধতিতে পরিবর্তন আনল বিসি…
  • ৩১ আগস্ট ২০২৬
কোটায় আবেদন নিয়ে একাদশে ভর্তিচ্ছুদের সতর্ক করল আন্তঃশিক্ষা …
  • ৩১ আগস্ট ২০২৬