পথশিশুদের নিয়ে মাতৃনিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

০৩ অক্টোবর ২০২৫, ১০:২০ PM
পথশিশুদের সঙ্গে মাতৃনিকেতনের সংগঠকরা

পথশিশুদের সঙ্গে মাতৃনিকেতনের সংগঠকরা © টিডিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশনে পথশিশুদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে অলাভজনক প্রতিষ্ঠান মাতৃনিকেতন। শুক্রবার (৩ অক্টোবর) শিশুদের কবিতা আবৃত্তি, গান ইত্যাদির মধ্যে দিয়ে চবির রেলস্টেশনে এ অনুষ্ঠান আয়োজিত হয়। 

মাতৃনিকেতন সংগঠনের সভাপতি মোহাম্মদ রণি ইসলাম বলেন, ‘সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করেছি। আমরা চাই প্রতিটি শিশু তাঁর মৌলিক অধিকার ফিরে পাক। পথশিশুরা পথের নয়; ওরা আমাদের ভাই-বোন, পরিবার পরিজন।’

সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা রিপন মিয়া বলেন, ‘যারা দারিদ্র্যতার কারণে পড়াশোনা করতে পারে না, টাকার অভাবে চিকিৎসা নিতে পারে না তাঁদেরকে আমরা আমাদের সংগঠন থেকে সহায়তা করে থাকি। এছাড়াও আমরা শীতের সময় শীতবস্ত্র বিতরণ, অসহায় পরিবারের মধ্যে রমজানে ইফতার সামগ্রী বিতরণ, শিশুদের নিয়ে ইফতারের আয়োজন, দুই ঈদে ঈদ উপহার প্রদান, বর্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি, পূজা উপলক্ষে পূজার উপহার প্রদানসহ সামাজিক কল্যাণমূলক কাজ করার চেষ্টা করি। দীর্ঘ এক বছরে আমরা অনেক মানুষের সমর্থন পেয়েছি। আশা করি আমরা পরবর্তী সময়েও ভালো কাজ করতে পারব।’ 

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-প্রতিষ্ঠিতা আবু বক্কর রিপন, মোহাম্মদ হুসাইন, মহসিন হাসান, জান্নাতুল মাওয়া, কে এম মশিউরসহ অনেকে।

উল্লেখ্য, ‘মাতৃনিকেতন’ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, যেটা সারা বাংলাদেশে বৃদ্ধ ও পথশিশুদের নিয়ে কাজ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীদের হাত ধরে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বেশ কয়েকটি জেলায় এ সংগঠনের কার্যক্রম চলমান। মানুষ ও মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৩০ সেপ্টেম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা যুবকের, …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাকশনএইড নিয়োগ দেবে অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার, আবেদন ৮…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬