দেশের সকল শ্রেণি-পেশার মানুষের আবেগের প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়: ভিসি

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ PM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ PM
জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন

জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন © জনসংযোগ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং পূজা উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই পরিদর্শনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, জগন্নাথ হল পূজা উদযাপন কমিটির সভাপতি ও হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, হলের আবাসিক শিক্ষকবৃন্দ এবং প্রক্টোরিয়াল টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সকল শ্রেণিপেশার মানুষের আবেগের প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতা অনেক বেশি। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় এ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

আরও পড়ুন: প্রাইভেট কার নিয়ে রিকশায় ছিনতাই— থেতলে গেল ঢাবি ছাত্রীর পা, মাথায় আঘাত

তিনি আরও বলেন, সামাজিক সম্প্রীতি ও ঐক্য বিনষ্ট করতে বর্তমানে নানামুখী ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শারদীয় দুর্গোৎসব আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উপাচার্য সকলের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করে বলেন, নিরাপদ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬