ডাকসু শিক্ষার্থীদের, কোনো দলের এজেন্ডা বাস্তবায়নে ডাকসু হয়নি

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ PM
এস এম ফরহাদ

এস এম ফরহাদ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) শিক্ষার্থীদের, কোনো দলের এজেন্ডা বাস্তবায়নে হয়নি বলে মন্তব্য করেছেন শাখা ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসুর জিএস এস এম ফরহাদ। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ভেন্ডিং মেশিন স্থাপনের  অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

এস এম ফরহাদ বলেন, ডাকসুর জায়গা থেকে আমরা কোনো দলীয় বিবেচনা করি না। এখানে শিবির, ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদও বাম সংগঠনের যারা আছেন সবাই শিক্ষার্থী। শিক্ষার্থী হিসেবে সবার সহযোগিতা, পরামর্শ, পর্যালোচনা ও অভিযোগ আমাদের দরকার। সবাই মিলে আমরা ক্যাম্পাসটা গড়ব। 

কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ডাকসু হয়নি। আমার দলের এজেন্ডা সার্ভ করার জন্য ডাকসু হয়নি। শিক্ষার্থীরা আমাদের নির্বাচিত করেছে শিক্ষার্থীদের জন্য কাজ করতে। যেহেতু শাখার উদ্যোগে অনুষ্ঠান তাই এখানে ডাকসুর উত্তর আসছে না। ছাত্রশিবিরের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপন প্রকল্প ডাকসু নির্বাচনের আগের প্রজেক্ট।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬