সিনেট সদস্য হচ্ছেন ডাকসুর ৫ ছাত্র প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ AM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ PM
ডাকসুর  প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডাকসুর প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয় আজ। সভায় নির্বাচিত ডাকসু প্রতিনিধিদের মধ্যে থেকে সিনেট সদস্য হিসেবে ৫ জনকে নির্ধারণ করা হয়। 

 রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে কার্যনির্বহী কমিটির এই প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে ৫ জন ছাত্র প্রতিনিধির নাম পাঠানো হয়েছে। তারা হলেন, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খান, সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া সাবিকুন্নাহার তামান্না ও পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।

আরও পড়ুন: ডাকসুর প্রথম সভায় কী সিদ্ধান্ত হলো, জানালেন জিএস ফরহাদ

নব নির্বাচিত ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন,  নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে থেকে পাঁচজনকে সিনেটে পাঠানোর ব্যাপারে আলাপ করেছি। আমাদের যে সিদ্ধান্ত হয়েছে তা গ্যাজেট আকারে প্রকাশিত হবে।

‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬