ডাকসু নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়েছে জুলাই প্রজন্ম: সাদিক কায়েম

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ AM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ AM
সংবাদ সম্মেলনে সাদিক কায়েম

সংবাদ সম্মেলনে সাদিক কায়েম © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নব নির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, ডাকসুতে কারো ব্যক্তিগত জয় বা পরাজয় নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়েছে জুলাই প্রজন্ম, বিজয়ী হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে কার্যনির্বহী কমিটির প্রথম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডাকসুর নতুন কমিটির কার্যক্রম শুরু হয়।

সাদিক কায়েম, আমরা যারা নির্বাচিত হয়েছি, আমরা সবাই শিক্ষার্থীদের প্রতিনিধি। শিক্ষার্থীদের দায়িত্ব হলো আমাদের প্রশ্ন করা, আর আমাদের কাজ হলো দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা। আমরা অঙ্গীকার করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থী তাদের যেকোনো সমস্যা আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন। প্রতিটি সমস্যার মুখোমুখি হতে আমরা প্রস্তুত।

আমরা ইতোমধ্যে সাবেকদের থেকে পরামর্শ নিয়েছি। আগামী দিনে শিক্ষার্থীদের কাছেও যাবো, তাদের মতামত শুনবো এবং নোট নেবো। খুব শিগগিরই আমাদের বিস্তারিত পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরবো। এই মাসে কী কী কাজ করছি, তার পূর্ণাঙ্গ রূপরেখাও জানিয়ে দেবো।

নব নির্বাচিত ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পরদিন বন্ধ ছিল। আজকে প্রথম ওয়াকিং ডে। প্রথম দিনেই গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী পারস্পরিক পরিচিত সভা এবং কার্যক্রম শুরু করেছি।

আজকে থেকে শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে যে মতের‌ই থাকি না কেন, আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তাদের দাবি তুলে  ধরতে চাই , সবার প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি অল্প সময়ে এক্সিকিউটিভ প্লানগুলো গ্ৰহণ করবো, নির্বাচিতদের বারো মাসে কী কী কাজ হতে পারে , কোন সপ্তাহে কী কী কাজ হতে পারে এই প্লানগুলো করে অল্প সময়ের মধ্যে কাজে নেমে পড়বো। 

তিনি আরো বলেন, নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে থেকে পাঁচজনকে সিনিটে পাঠানোর ব্যাপারে আলাপ করেছি। আমাদের যে সিদ্ধান্ত হয়েছে তা গ্যাজেট আকারে প্রকাশিত হবে। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করতে গিয়ে কী কী বিষয় মাথায় রাখবো সেই বিষয়ে‌ও আলোচনা হয়েছে।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9