২১ হলের সবকটিতেই শীর্ষে থেকে জয়লাভ জিএস মাজহারের

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ PM
মো. মাজহারুল ইসলাম

মো. মাজহারুল ইসলাম © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের ২৫ পদের ২০টিতেই ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল জয়ী হয়েছে। বাকি ৫টির দুটিতে স্বতন্ত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জয়ী হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের ২১ হলের সবকটিতেই সর্বোচ্চ ভোট পেয়েছেন জিএস পদে নির্বাচিত হয়েছেন মো. মাজহারুল ইসলাম।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিনেট ভবনে জাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান।

জিএস পদে প্রকাশিত ফলাফলে দেখা যায়, আলবেরুনী হলে ৭১, মীর মশাররফ হোসেন হলে ১৫৯, আ.ফ.ম কামাল উদ্দিন হলে ১১৫, শহীদ সালাম বরকত হলে ১০৮, মাওলানা ভাসানী হলে ১৯৩, ১০নং ছাত্র হলে ২০৪, শহীদ রফিক জব্বার হলে ২৬৯, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ১১৮, ২১ নং ছাত্র হলে ২৭৫, শহীদ তাজউদ্দিন আহমেদ হলে ৪১৭, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ৪১৭, নওয়াব ফয়জুন্নেসা হলে ৬০, জাহানারা ইমাম হলে ১২৬, প্রীতিলতা হলে ১১০, বেগম খালেদা জিয়া হলে ১২৪, ১৩ নং (ছাত্রী) হলে ১২৫, বেগম সুফিয়া কামাল হলে ১২৫, ১৫ নং (ছাত্রী) হলে ১৬৮, ফজিলতুন্নেসা হলে ২০০, বীরপ্রতীক তারামন বিবি হলে ২২৬ ও রোকেয়া হলে ৩২০ ভোট পেয়েছেন।

তিনি সর্বমোট ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন।

ট্যাগ: জাকসু
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9