জাকসু নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল নির্বাচন কমিশন

১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ১৫টি হলের ভোট গণনা শেষ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী এ তথ্য জানান।

তিনি বলেন, এখন পর্যন্ত মোট ১৫টি হলের গণনা শেষ হয়েছে। আশা করা হচ্ছে, বাকি হলগুলোর গণনা দুপুর ১টার মধ্যে শেষ হবে। এরপরই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

তবে গণনার এই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন সময় গণনা শেষ ও ফল প্রকাশের সময় সম্পর্কে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। আজ শনিবার টানা তৃতীয় দিনের মতো চলছে ভোট গণনা। গণনার কাজ চলছে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে।

এর আগে গতকাল শুক্রবার রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

এছাড়াও গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, রাত ১০টা থেকে ১১টার মধ্যেই সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফল প্রকাশ করা সম্ভব হবে। তার আগে দুপুরের দিকেও তিনি ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় জানিয়েছিলেন।

তবে নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেও তা পূরণ করতে পারেনি নির্বাচন কমিশন। এখন অপেক্ষা বাকি হলগুলোর গণনা শেষ হওয়ার পর চূড়ান্ত ফল প্রকাশের।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬