৩৩ ঘণ্টা পরেও হয়নি জাকসু নির্বাচনের ফল, ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার ৩৩ ঘণ্টা পার হলেও এখনো চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন। ম্যানুয়াল পদ্ধতিতে গণনার কারণে সময়ক্ষেপণ ও বিভ্রান্তি তৈরি হওয়ায় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থী ও প্যানেলভুক্ত প্রার্থীরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয় রাত ১০টায়। আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করতে পারেনি প্রশাসন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) প্রযুক্তি বাতিল করে ম্যানুয়াল গণনায় ফিরে যাওয়ার কারণে সময় বেশি লাগছে।

এদিকে হল সংসদের ভোট গণনা শেষ হলেও কেন্দ্রীয় ফলাফল নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এতে প্রার্থীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম অভিযোগ করেন, ‘বিএনপিপন্থী কিছু শিক্ষক কৃত্রিমভাবে ফলাফল বিলম্ব করছেন।’ তিনি আরও জানান, ‘রাতের মধ্যেই ফলাফল প্রকাশ না হলে আমরা কঠোর কর্মসূচিতে যাব।’ একই সুরে কথা বলেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু। তার অভিযোগ, ‘শিক্ষকদের একটি অংশ ইচ্ছাকৃতভাবে ভোট গণনায় দেরি করছেন যেন নির্বাচন স্থগিত হয়।’

রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার নিজেও গণনা প্রক্রিয়ার ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই গতিতে চললে আগামী তিন দিনেও ফলাফল ঘোষণা করা যাবে না।’

ছাত্রদলের চাপে ওএমআর মেশিন বাতিল করায় পুরো নির্বাচনী প্রক্রিয়া অকার্যকর হয়ে পড়েছে বলে অভিযোগ তুলেছে শিবির-সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর প্যানেল ও ছাত্রদল নির্বাচনের বিভিন্ন অনিয়ম তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এছাড়া বিএনপিপন্থি কয়েকজন শিক্ষকও নির্বাচন বর্জন করেন।

বর্তমানে সিনেট ভবনের সামনে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। তাদের দাবি, ‘মেশিনে ভোট গণনা চালু করে দ্রুত ফলাফল ঘোষণা করতে হবে।’পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য পুরো ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জাকির আহমেদ জানান, ‘সিনেট ভবনসহ পুরো ক্যাম্পাসে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।’

বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৯ মাসের শিশুকে নিথর দেখে স্বজনের ছোটাছুটি-আর্তনাদ, পিআইসিইউ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
 ১২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9